ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্কিষী

বঙ্গবন্ধুর পরিবারের কারো নাম ভাঙিয়ে অন্যায়কারীদের আওয়ামী লীগ করতে দেওয়া হবে না

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের কারো নাম ভাঙিয়ে অন্যায়কারীদের আওয়ামী লীগ করতে দেওয়া হবে না। তিনি আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের কবি জসীমউদ্দিন হলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিপুল ঘোষ বলেন, ফরিদপুরের পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের জন্য এলাকাবাসী মানববন্ধন করেছে। দেশের জাতীয় পত্রিকাগুলোতে শেখ কামাল স্টেডিয়ামের নামে অবৈধ বালু উত্তোলনের নিউজ ছাপা হয়েছে। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক বলেছেন যে তার বালু উত্তোলনের জন্য নাকি মৌখিক অনুমোদ আছে। কিন্তু সদর উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, “এটা কোন বালু মহাল না। এখানে অনুমোদন দেওয়ার কোন সুযোগ নেই।” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তার পরিবারের কোন সদস্যর নাম ব্যবহার করে কোন প্রকার অবৈধ কাজ করতে দেওয়া যাবে না। কথায় কথায় যারা নিজের স্বার্থ হাসিলে বঙ্গবন্ধু পরিবারে সদস্যদের নাম ব্যবহার করে সুবিধা নিতে চায়, তাদের আওয়ামী লীগ করতে দেওয়া হবে না।

পৌর আওয়ামী লীগের সভাপতি মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে সভায় বিপুল ঘোষ আরো বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ রাসেল কমপ্লেক্স এর নামেও জমি দখল করে রেখেছেন। জমির মালিকেরা আমার কাছে এসেছিল। তাদের আমি পুলিশের কাছে যেতে বললে তারা বলে উঠলে পুলিশের কাছে অভিযোগ দিলে তো প্রান হারাতে হবে। শামিম নাকি তাদের বাঁচতে দিবে না। এই হল আওয়ামী লীগের সভাপতির অবস্থা, এ কেমন সন্ত্রাস।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হা-মীম গ্রæপের কর্ণধার এ.কে. আজাদ বলেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ৭৪ বছরের গৌরবময় ইতিহাসের স্বাক্ষী আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা দীর্ঘায়ু কামনা করছি এজন্য যে, তিনি এমন একজন নেতা যিনি কিনা এদেশের মানুষের মুক্তির জন্য কর‌্যানের জন্য দিনের ১৬-১৮ ঘন্টা কাজ করেন। প্রধানমন্ত্রী আজ বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ে দেশে উন্নীত করেছেন। আজ মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমাদের শেখ হাসিনার আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন বাপ্পির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভী মাসুদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এ্যাড. শহিদুল ইসলাম বাবুল, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ টি এম জামিল তুহিন, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, কোতয়ালী ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ শাহিন।

সভা শেষে ৭৪ পাউন্ডের কেক কেটে আওয়ামী লীগের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্কিষী পালন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্কিষী

বঙ্গবন্ধুর পরিবারের কারো নাম ভাঙিয়ে অন্যায়কারীদের আওয়ামী লীগ করতে দেওয়া হবে না

আপডেট টাইম : ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
মফিজুর রহমান শিপন, ফরিদপুর :