ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ডঃএসএম মুসতানজিদ লোটাস কুষ্টিয়া-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনে বিএমএ ও নাগরিক কমিটি কুষ্টিয়ার সভাপতি, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন আরোহী’র চেয়ারম্যান বিশিষ্ট সার্জন অধ্যাপক ড:এসএম মুসতানজিদ লোটাস।

তিনি ২৯ নভেম্বর বুধবার দুপুর ২টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে সহকারি রিটানিং অফিসার আকাশ কুমার কুন্ডু ও উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন এর নিকট আনুষ্ঠানিক ভাবে কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের মনোনয়নপত্র জমা দিলেন।

জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী ড:এসএম মুসতানজিদ লোটাস। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। দীর্ঘদিন থেকে এলাকার মানুষের পাশে থেকে সেবা করে আসছি। ভেড়ামারা -মিরপুর ফ্রি মেডিকেল ক্যাম্প, গরীব-দুস্থদের সহযোগিতা, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান সহ নানা সামাজিক কর্মকান্ড করে ব্যাপক জনমতে রয়েছে। তাই পরিশ্রম কখনও বৃথা যায় না। ফলে আমি আত্মবিশ্বাসী নির্বাচনে জিতব। জনগণের ভোটে বিজয় হলে বর্তমানে আমার এলাকা যেমন আছে, সেটাকে আরও উন্নত করতে চাই।

এই সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ এসএম মুসতানজিদ লোটাস এর স্ত্রী ডঃ ফাতেমা মুসতানজিদ ,ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার উল আজিম,এ্যাডঃ চান্নু ও ফেমাস সরোয়ার্দ্দী ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

error: Content is protected !!

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ডঃএসএম মুসতানজিদ লোটাস কুষ্টিয়া-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :