ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফ্যাসিবাদী শক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

রাজনীতি ডেস্ক: পতিত ফ্যাসিবাদী ও তাঁবেদার চক্রের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনায় দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কোনোভাবেই বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। সম্প্রতি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক আদর্শগত ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে এবং গণতন্ত্র রক্ষার তাগিদে সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে এসে এই অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে হবে। সংসদীয় গণতন্ত্রে মতের পার্থক্য ও যুক্তির লড়াই স্বাভাবিক হলেও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের বিভেদ গ্রহণযোগ্য নয় বলে তিনি স্পষ্ট জানান।

কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, সুদীর্ঘ সময় ধরে চলা গুম, খুন ও নিপীড়নের পরও ওই গোষ্ঠীর সন্ত্রাসী মানসিকতার কোনো পরিবর্তন ঘটেনি। বর্তমানেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক বার্তা ছড়িয়ে প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দেওয়া এবং মানুষ হত্যার তালিকা তৈরির পাঁয়তারা চালানো হচ্ছে। সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতিকে কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক চর্চা হিসেবে মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, যারা দেশ এবং বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের কঠোরহস্তে দমন করা হবে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে বলেন যে গোলামির কোনো শৃঙ্খল মেনে না নিয়ে স্বাধীনতার পতাকা হাতে রেখেই দেশবাসীকে এগিয়ে যেতে হবে।

বিগত সরকারের আমলের চিত্র তুলে ধরে সরকারপ্রধান বলেন, ২০০৯ সাল থেকেই দেশে কর্তৃত্ববাদী ও ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল এবং পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের ঘটনা জাতির ইতিহাসে গভীর ক্ষত তৈরি করেছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের পাতানো নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাহার ও গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। পরবর্তীতে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে ছাত্র-জনতার আন্দোলন দমনে নজিরবিহীন পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হলেও আবু সাঈদসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের মুখে স্বৈরাচারী শাসক দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি ফিরিয়ে আনার সুদূরপ্রসারী সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে।

অর্থনৈতিক পরিস্থিতি ও জনকল্যাণমূলক নানা পদক্ষেপের কথা তুলে ধরে তারেক রহমান জানান, বিগত আমলের দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের কারণে বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার বিভিন্ন বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও দেশের উৎপাদনব্যবস্থা সচল রাখতে সরকার জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি প্রদান করেছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে শুল্ক হ্রাস অব্যাহত রেখেছে। ইতিমধ্যে চীন, তুরস্ক ও জাপানের মতো দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে, যা দেশের কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে। দেশের পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করার যেকোনো দেশি-বিদেশি চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার সুরক্ষায় সরকার সবসময় সচেষ্ট রয়েছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

এই বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না : প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ফ্যাসিবাদী শক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :