ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফেসবুকে পোস্ট দিয়ে কুমারখালী উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন আরজু পদত্যাগ করেছেন।
শনিবার (২২) জুলাই বিকেল ৪টা ৪০ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগ পত্রটি পোস্ট করেন। তিনি কয়া ইউনিয়নের গোট্টিয়া গ্রামের মো. ইব্রাহীম আলীর ছেলে। তার বাবা একজন সাবেক কৃষক লীগ নেতা।

ফেসবুকে পোস্ট করা ওই পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন যে ,আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।

জানতে চাইলে মুঠোফোনে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল হোসেন আরজু বলেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে দুপুরে জেলা কমিটির সাধারণ সম্পাদকের হাতে পদত্যাগপত্রটি জমা দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক তার পরিবারের এক সদস্য পদত্যাগ প্রসঙ্গে জানান, আরজুর বাবা একটি মিথ্যা মামলায় প্রায় এক যুগ জেলে রয়েছেন। ২০২১ সালে র‌্যাব আরজুকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা অস্ত্র ও জাল টাকা তৈরির মামলা দিয়েছেন। কিন্তু দল থেকে তারা কোনো সহযোগিতা পাননি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভূট্টো ব্যক্তিগত কারণে ভারতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে পদত্যাগপত্রটি গ্রহণের বিষয় অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকি বলেন, আরজু তার কাছে এসেছিলেন। সামনের সম্মেলন নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। কিন্তু পদত্যাগ নিয়ে কোনো কথা হয়নি। আমি কোনো পদত্যাগপত্র পাইনি।

ফেসবুকে পদত্যাগপত্র প্রচারের বিষয় জানতে চাইলে মানব চাকি বলেন, আমি খুব একটা ফেসবুক চালাই না, ফেসবুক বিশ্বাসও করি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

ফেসবুকে পোস্ট দিয়ে কুমারখালী উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :