আসাদুর রহমান হাবিব (দিনাজপুর)দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর গ্রামে সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, অসহায় ও এতিম শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আনন্দ মহল অনাথ আশ্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুম বিল্লাহ।আন্তর্জাতিক মানবাধিকার কমিশন দক্ষিণ এশিয়া অঞ্চলের চেয়ারম্যান আনন্দ মহল সরকারের সভাপতিত্বে এবং দিনাজপুর জেলা শাখার সভাপতি লিমন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, দিনাজপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সাহাজুল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) তয়ন কুমার মণ্ডল এবং ফুলবাড়ী উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ।বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষ ও এতিম শিশুদের অসহায়ত্ব বেড়ে গেছে। তাঁদের অসহায়ত্ব দূরীকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের নেতৃত্বাধীন ব্যক্তিবর্গকে সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, গরিব, অসহায় ও এতিম শিশুদের অসহায়ত্ব দূর করতে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।এ সময় সংস্থাটির বিভিন্ন জেলার প্রতিনিধিরা, স্থানীয় ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আসাদুর রহমান হাবিব (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর গ্রামে সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, অসহায় ও এতিম শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আনন্দ মহল অনাথ আশ্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুম বিল্লাহ।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন দক্ষিণ এশিয়া অঞ্চলের চেয়ারম্যান আনন্দ মহল সরকারের সভাপতিত্বে এবং দিনাজপুর জেলা শাখার সভাপতি লিমন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, দিনাজপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সাহাজুল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) তয়ন কুমার মণ্ডল এবং ফুলবাড়ী উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষ ও এতিম শিশুদের অসহায়ত্ব বেড়ে গেছে। তাঁদের অসহায়ত্ব দূরীকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের নেতৃত্বাধীন ব্যক্তিবর্গকে সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, গরিব, অসহায় ও এতিম শিশুদের অসহায়ত্ব দূর করতে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
এ সময় সংস্থাটির বিভিন্ন জেলার প্রতিনিধিরা, স্থানীয় ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।