ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফিনল্যান্ড এনসিপির আহ্বায়ক রাজাপুরের আহাদ শিকদার নির্বাচিত

মোঃ অহিদ সাইফুলঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার ইউরোপের তিন দেশে কমিটি ঘোষণা করেছে। গত শনিবার (২৬ জুলাই) দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত এসব কমিটি ঘোষণা করা হয়েছে ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডে। জার্মানিতে সাখাওয়াত হোসাইন তুরাগকে আহ্বায়ক এবং তামান্না ইয়াসমিনকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
ফ্রান্সে চৌধুরী মোহাম্মদ ইফতেশাকে আহ্বায়ক এবং মু. শাহপরান আহম্মেদ শাকিলকে সদস্য সচিব করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
ফিনল্যান্ডে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গর্বিত সন্তান মো. আহাদ শিকদারকে আহ্বায়ক এবং আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতা—নাহিদ ইসলাম ও আখতার হোসেন—এই দলের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন। নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্র আন্দোলনের সূত্র ধরে গড়ে ওঠা এনসিপি নিজেকে দেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে দাবি করে আসছে।
নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে এনসিপি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফিনল্যান্ড এনসিপির আহ্বায়ক রাজাপুরের আহাদ শিকদার নির্বাচিত

আপডেট টাইম : ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) :