আপডেট টাইম :
১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
২৬৮
বার পঠিত
ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন নিক্সন চৌধুরী
নির্বাচনী এলাকা ২১৪ ফরিদপুর-৪ সংসদীয় আসন (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) থেকে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন একই আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। গতকাল শনিবার (১৮ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এমপি নিক্সন চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগসহ ফরিদপুর, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ গোপালগঞ্জে পুলিশের উদ্যেগে মানসিক ভারসাম্যহীন যুবতী ও বৃদ্ধ নারীকে ফিরে পেলো পরিবার উল্লেখ্য, মজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর-৪ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে দুই দফায় জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র সাংসদ হন তিনি। এর আগে দলীয় কোনো পদ ছিল না তাঁর। পরে ২০২০ সালের নভেম্বরে তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। এই প্রথম বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন।
নির্বাচনী এলাকা ২১৪ ফরিদপুর-৪ সংসদীয় আসন (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) থেকে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন একই আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
গতকাল শনিবার (১৮ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এমপি নিক্সন চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগসহ ফরিদপুর, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর-৪ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে দুই দফায় জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র সাংসদ হন তিনি। এর আগে দলীয় কোনো পদ ছিল না তাঁর। পরে ২০২০ সালের নভেম্বরে তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। এই প্রথম বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন।