ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর-২ এর উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন আ.লীগের প্রার্থী লাবু চৌধুরী

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। আজ রবিবার দুপুরে ফরিদপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবিরের নিকট নিকট তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, লাবু চৌধুরীর স্ত্রী শাহনাজ খান, পুত্র শাভাব আকবর চৌধুরী, আওয়ামী লীগের উপকমিটির সদস্য মো: শফিউদ্দিন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক এমপি জুয়েল চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকদের নিকট প্রতিক্রিয়ায় লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই এলাকার সংসদ সদস্য ছিলেন। নগরকান্দা ও সালথায় যা উন্নয়ন তা আমার মায়ের সময়েই হয়েছে। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ আসনে মনোনয়ন দিয়েছেন। আশা করছি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হতে পারবো।
জানা গেছে, আওয়ামী লীগ হতে এ আসনের নির্বাচনে আওয়ামী লীগের  মনোনয়ন পেতে ১৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো: শফিউদ্দিন জানান, এদের অনেকেই মনোনয়ন পত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন। অন্যদের সাথেও কথা বলে সকলকে একসাথে নিয়ে নির্বাচনের কাজ করা হবে।
এদিকে লাবু চৌধুরীর মনোনয়ন পত্র জমাদান উপলক্ষে ফরিদপুর-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে নেতাকর্মীরা লাবু চৌধুরীকে অভ্যর্থনা জানাতে সমবেত হন। মাইক্রোবাস ও প্রাইভেট কারের সাথে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি নিয়ে তারা বিশাল বহরে যোগ দেন। মনোনয়ন পত্র জমাদান উপলক্ষে কয়েকশো গাড়ির বহর নিয়ে দৌলতদিয়া হতে বিশাল শোডাউন করা হয়। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ নগরকান্দা ও সালথার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ৫ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

error: Content is protected !!

ফরিদপুর-২ এর উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন আ.লীগের প্রার্থী লাবু চৌধুরী

আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :