ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন, মনোনয়ন ফরম জমা দেবেন বৃহস্পতিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেবেন। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়ন ফরম দাখিল করবেন।

জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও অনলাইন সংবাদপত্র ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক দোলন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি। জাতীয় পর্যায়ে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে সুখ্যাত দোলন ব্যবসায় উদ্যোক্তা হিসেবেও সফল।

ফরিদপুর অঞ্চলের মানবহিতৈষী পুরুষ প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরী আরিফুর রহমান দোলন গত দুই দশক ধরে ফরিদপুর-১ আসনের তিন উপজেলায় নিরলসভাবে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

আরিফুর রহমান দোলন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে তরুণ রাজনীতিক দোলন সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় নেতা।

  • আরও দেখুনঃ

গত রবিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভা থেকে আরিফুর রহমান দোলন ফেসবুকে লিখেন, ‘ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের অনুমতি দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কৃতজ্ঞতা। প্রধানমন্ত্রী বললেন, স্বতন্ত্র দাঁড়াতে কোনো অসুবিধা নেই। তৈরি থাকুন ফরিদপুর-১ আসনের জনগণ। আপনারাই শক্তি।’

দোলন ইঙ্গিত দিয়েছিলেন তিনি ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবেন। ফরিদপুর-১ আসনের তিনটি উপজেলা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে দোলন নানা কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার উন্নয়নে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।

দোলনের কর্মী-সমর্থকরা মনে করেন, ফরিদপুর-১ নির্বাচনি এলাকায় মানুষের সুখে-দুঃখে সবসময় পেয়েছে দোলনকে। বিশেষ করে করোনা মহামারিসহ নানা দুর্যোগে স্থানীয় এমপিকে পাশে পাননি তারা। তাদের মূল্যবান ভোট দিয়ে দোলনকে বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে পারবে।

আওয়ামী লীগ সভাপতির নির্দেশ মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হয়ে ফরিদপুর-১ আসনের জনপ্রিয় নেতা দোলন বলেন, ‘মানুষের ভালোবাসায় বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই আসনটি উপহার দিতে পারবো।’

দোলন বলেন, ‘মহান আল্লাহ সহায় থাকলে অবশ্যই সাধারণ মানুষের ভালোবাসা এবং আমি বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হতে পারবো। ফরিদপুর-১ আসনের সর্বসাধারণ আমার কষ্টের প্রতিদান দেবেন বলেই আমি বিশ্বাস করি।’

  • আরও দেখুনঃ
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন, মনোনয়ন ফরম জমা দেবেন বৃহস্পতিবার

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
স্টাফ রিপোর্টার :