ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

ফরিদপুর উপজেলা পরিষদের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
আজ সকাল ১১ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের সবাইকেই তাদের সম্মান দিতে হবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‌ মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন । আজ তাদের ডিজিটাল সনদ ও  স্মার্ট আইডি কার্ড বিতরণ করার মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম  , অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, যুদ্ধ  কালীন কমান্ডার সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ‌ আবুল ফয়েজ শাহনেওয়াজ।
অনুষ্ঠানে মোট ৪৩০ জনকে ‌ ডিজিটাল সনদপত্র ‌ স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়  এরমধ্যে ‌ জীবিত ২২৫ জনকে ‌ ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড ‌ এবং মৃত ২০৫ জনকে ‌ স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদানের ‌ সবার ‌ স্মৃতির প্রতি‌ শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  লিটন ঢালী। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব

error: Content is protected !!

ফরিদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

আপডেট টাইম : ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :