ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর সদরে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ৯ আগস্ট দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে (৪র্থ পর্যায়) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন এবং গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন এ পর্যায়ে ফরিদপুর সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে প্রেস ব্রিফিং করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, আজ  সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
প্রেস ব্রিফিং এ ইউএনও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসাবে ঘোষণা করবেন। তিনি আরো বলেন, ফরিদপুর সদর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প এর আওতায় ৭৩১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ১ম পর্যায়ে ৩১২টি, ২য় পর্যায়ে ১৫৩ টি ও ৩য় পর্যায়ে ২৬৬টি গৃহ নির্মাণ করে উপকারভোগীদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
ব্রিফিং কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মোহাঃ আলমগীর কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু

error: Content is protected !!

ফরিদপুর সদরে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :