১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন ১৭ ও ১৯ আগস্ট আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন উপলক্ষে ফরিদপুর পৌর আওয়ামী লীগের প্রস্তুুতিমূলক সভা আজ শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং ১৭ই আগস্ট শেখ রাসেল ক্রীড়াচক্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ১৯ ই আগস্ট কবি জসিম উদ্দিন হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের উদ্দেশ্যে এ প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাঈদ উদ্দিন আহমেদ,সদস্য জনাব শামসুল বারী শানু, সদস্য জনাব শওকত বাবু সহ পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ ১৫, ১৭ও ১৯ আগস্টে ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিকে সাফল্য মন্ডিত করার জন্য সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 





















