দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
১০৪
বার পঠিত
ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মানিক কুমার দাসঃ ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র আশুরোগ মুক্তি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি আরমান হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক আবজাল হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বিশিষ্ট রাজনীতি ও সমাজ সেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ। জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জেলা, মহানগর শাখা যুবদলের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভায় বক্তারা বলেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে বানচাল করার জন্য নানা চেষ্টা অব্যাহত রয়েছে। বক্তারা বলেন ফরিদপুর সদর ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের কেউ হারাতে পারবে না। অনুষ্ঠানের পরবর্তী পর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মানিক কুমার দাসঃ
ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশুরোগ মুক্তি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি আরমান হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক আবজাল হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বিশিষ্ট রাজনীতি ও সমাজ সেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জেলা, মহানগর শাখা যুবদলের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভায় বক্তারা বলেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে বানচাল করার জন্য নানা চেষ্টা অব্যাহত রয়েছে।
বক্তারা বলেন ফরিদপুর সদর ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের কেউ হারাতে পারবে না।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।