ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুটি প্রতিষ্ঠান হতে জরিমানা আদায় 

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠান হতে জরিমানা আদায় করা হয়েছে। ফরিদপুর জেলায় সর্বস্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও স্থিতিশীল রাখার জন্য এবং খাদ্যের নিরাপদতা সুনিশ্চিত করনে জেলা প্রশাসন কর্তৃক গতকাল বৃহস্পতিবার ‌ এই অভিযান পরিচালিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক  মোঃ কামরুল আহসান তালুকদার এর নির্দেশনায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর পরামর্শক্রমে,  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ-উল-মাহমুদ মহোদয় ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূঝহাত তাবাসসুম এর যৌথ নেতৃত্বে ফরিদপুর শহর এলাকার বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এই মোবাইল কোর্ট পরিচালনার সময় ইতি পূর্বে আইনগত বিধিনিষেধ প্রতিপালনের ক্ষেত্রে পরামর্শ প্রদান করে সচেতন করা সত্ত্বেও বিভিন্ন অনিয়ম ও সংশ্লিষ্ট আইন লংঘন করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা এবং অন্য একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা, মোট পাঁচ হাজার টাকা রাষ্ট্রের প্রচলিত সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিক অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়।
প্রচলিত এই মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে যথাযথ দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর
ও জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান।
একই সময়ে দুইটি কোর্টের পেশকার হিসাবে দায়িত্ব পালন করেন  সাইমুন হোসেন হিরু এবং মোঃ সাদ্দাম হোসেন।  বেঞ্চ সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ আরিফুর রহমান এবং মোঃ ইয়ামিন হোসেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথারীতি দায়িত্ব পালন করেন জেলা আনসার ব্যাটেলিয়নের একটি টিম। জন স্বার্থে খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই ধরনের মোবাইল কোর্ট যথারিতি অব্যাহত থাকবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

দুটি প্রতিষ্ঠান হতে জরিমানা আদায় 

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট টাইম : ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :