ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভারস ইউনিয়ন রেজিঃ নং ১৫৮২ এর নবনির্মিত ট্রাক টার্মিনাল উদ্বোধন

ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভারস ইউনিয়ন রেজিঃ নং ঢাকা ১৫৮২ এর নবনির্বাচিত ট্রাক টার্মিনালের উদ্বোধন আজ বিকেলে শহরের মাচচর ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
 ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভারস ইউনিয়নের সভাপতি কাজী আবদুল আলি গফুর এর সভাপতিত্বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক তারেক সাঈদ,  ফরিদপুর মোটর ওয়াকার্স ইউনিয়ন ১০৫৫ এর সভাপতি সাংবাদিক জুবায়ের জাকির, ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির, সদস্য-সচিব ইমান আলী মোল্লা।, ট্রাক মালিক সমিতির সভাপতি মোস্তফা খান , সদস্য-সচিব শাহীন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী করিম সরদার, ট্রাক ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ রাজু।
 অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শামীম হক বলেন দীর্ঘদিন পরে হলেও ফরিদপুর একটা ট্রাক স্ট্যান্ড নির্মিত হয়েছে   এটা ভালো উদ্যোগ। এর ফলে শহরে যানজট কমবে। তিনি বলেন মালিক-শ্রমিক এর মধ্যে সমন্বয় থাকা জরুরি ‌। তাহলে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।
তিনি ড্রাইভার দের উদ্দেশ্যে বলেন আপনারা বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না আপনাদের একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য  আপনাদের পরিবারকে ধ্বংস করে দিতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে ইশতিয়াক আরিফ জানান পদ্মা সেতু চালু হলে সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারাই। যেখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো সেখানে মাত্র কয়েক মিনিটে আপনারা পদ্মা সেতুর উপর দিয়ে পণ্য পরিবহন করতে পারবেন।
পরে  আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে টার্মিনালের উদ্বোধন ঘোষণা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উৎসবের পর শাড়ি আলমারিতে তুলে রাখার আগে যা করবেন

error: Content is protected !!

ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভারস ইউনিয়ন রেজিঃ নং ১৫৮২ এর নবনির্মিত ট্রাক টার্মিনাল উদ্বোধন

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :