ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচি পালন করা হয়।
এর অংশ  হিসেবে আজ শুক্রবার বেলা দুইটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন কোটা আন্দোলনের নামে বিএনপি জামাত চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত রয়েছে। তারা সাধারণ ছাত্রছাত্রীদের মাঠে নামিয়ে দিয়ে দেশে অগ্নি সন্ত্রাস নাশকতা জ্বালাপোড়াও কার্যক্রম করছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। মূলত তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। বক্তারা বলেন, এর অবসানে আপনাদের সবাইকে মাঠে নামতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।
দেশের জনগণকে বিএনপির জামায়তের এ  নাশকতা  প্রতিহত করতে হবে।  আপনারা  ঘরে বসে থাকবেন না। বিএনপি জামাত চক্র কোটা আন্দোলনে নামে সাধারণ ছাত্রদের মাঠে নামিয়ে দিয়েছে। তারা ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের উন্নয়নকে ব্যাহত করছে। তারা
ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় ‌ লিপ্ত রয়েছে।
বক্তারা অবিলম্বে বিএনপি জামায়াতের এসব কার্যক্রম প্রতিরোধ সবাইকে একসাথে ‌ এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মদ শহীদুল্লাহ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :