ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর গেরদায় চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল এক যুবকের

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে চোর সন্দেহে গণপিটুনিতে মারা গেছেন বিল্লাল চৌধুরী (৩০) নামে এক ব্যক্তি গতকাল দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।নিহত বিল্লাল চৌধুরী উপজেলা সদরের গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের বাবুল চৌধুরীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৪টার দিকে মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী নামে এক যুবক ধরা পড়ে। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশ সালাম সিকদার জানান, গেরদা গ্রামের দরগা বড়বাড়ি হিসেবে পরিচিত ইসরাইল মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী ধরা পড়ে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গণপিটুনিতে নিহত বিল্লাল চৌধুরী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

error: Content is protected !!

ফরিদপুর গেরদায় চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল এক যুবকের

আপডেট টাইম : ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :