ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ১২ই নভেম্বর বিভাগীয় সমাবেশ কে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

আগামী ১২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশ কে সামনে রেখে  এক সাংবাদিক সম্মেলন আজ বেলা একটায় ফরিদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় ।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ  এর সভাপতি, এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাক্তার জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামা   ওবায়েদ রিংকু।
সংবাদ সম্মেলনে বক্তারা , বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন । এই সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেছে। সাধারণ জনগণের প্রতি তাদের কোন ভ্রুক্ষেপ নেই। সারাদেশে বিএনপির নেতা কর্মীদের হামলা মামলা করা হচ্ছে, এরী ফলশ্রুতিতে গতকাল নগরকান্দায় ৯ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বক্তারা বলেন আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিভাগীয় সমাবেশ হবে। এতে প্রায় লক্ষাধিক লোক যোগ দিবেন। কিন্তু তার পূর্বেই পরিবহন ধর্মঘট করে সাধারণ মানুষকে সমাবেশ স্থলে যেতে ‌ বাধা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে জাতীয় নির্বাচনের জন্য সরকারের নিকট দাবি জানান। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে নিজেদের জনমত জরিপের আহ্বান জানান।
বক্তারা বলেন সারা দেশের মানুষ এই সরকারের একের পর বিতর্কিত সিদ্ধান্তের কারণে  জিম্মি হয়ে পড়েছে। জিনিসপত্র দাম বাড়ছে সাধারণ মানুষের নাভিশ্বাস  উঠছে, গ্যাসের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে , সেদিকে তাদের খেয়াল নেই তারা নিজেদের আখের  গোছাতে শান্ত।
বক্তারা বলেন, যে কোন মূল্যে হোক ফরিদপুরের এম এ আজিজ ইনস্টিটিউশন মাঠে  গনসমাবেশ হবে। এবং গণসমাবেশ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা উক্ত জনসমাবেশে সবাইকে অংশগ্রহণ করার জন্য এবং সমাবেশ সফল করার জন্য আহ্বান করেন।
অনুষ্ঠানের বিএনপির কেন্দ্রীয় , মহানগর জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ

error: Content is protected !!

ফরিদপুরে ১২ই নভেম্বর বিভাগীয় সমাবেশ কে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :