ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ১০ বছরের মানসিক ভারসাম্যহীন শিশুকণ্যা ধর্ষণের শিকার, দুইজন গ্রেফতার

-ছবিঃ প্রতীকী।

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে ১০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক শিশুকণ্যা ধর্ষণের শিকার হযেছে। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলা হয়েছে। পুলিশ এ ধর্ষণ ঘটনার সাথে জড়িত এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।

–

গতকাল রবিবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের তছিমোল্লা ডাঙ্গী গ্রামের একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মামা বাদী হয়ে আজ সোমবার সকালে ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নিযাতন দমন আইনে একটি মামলা করেছেন।

–

এই মামলায় ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা ওমর আলী (৪৮) ও ফরিদপুর শহরের আলীপুর প্রামাণিক পাড়া মহল্লার বাসিন্দা মো. জুয়েলকে (২৪) আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, টাকার লোভ দেখিয়ে ইজি বাইকে করে তছিমোল্লা ডাঙ্গি নিয়ে রবিবার দুপুরে মানসিক ভারসাম্যহীন ১০ বছরের ওই শিশুকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে ওমর আলী ও জুয়েলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে তাদের থানায় নিয়ে যান।

–

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় ওই শিশুটিকে ওমর আলী ধর্ষণ করেছিল। তাকে সহায়তা করেছিল মো. জুয়েল। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’

error: Content is protected !!

ফরিদপুরে ১০ বছরের মানসিক ভারসাম্যহীন শিশুকণ্যা ধর্ষণের শিকার, দুইজন গ্রেফতার

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :