আপডেট টাইম :
০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৮২
বার পঠিত
ফরিদপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত
মানিক কুমার দাস: ফরিদপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে উক্ত মিছিলটি শহর প্রদক্ষিণ করে ফরিদপুর মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুর তাওয়াব, জেলা জামায়াতের আমির মোঃ বদরুদ্দীন, নায়েবে আমির মোঃ আবুল বাশার, খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এ বছর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা ১০ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করবে। বক্তারা আরও বলেন, একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতির লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর আব্দুর তাওয়াবকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এরপর একটি নির্বাচনী মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় ১০ দলীয় জোটের নেতাকর্মীরা উক্ত মিছিলে অংশগ্রহণ করেন। এর আগে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীবৃন্দ সমাবেশস্থলে উপস্থিত হন।
মানিক কুমার দাস:
ফরিদপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে উক্ত মিছিলটি শহর প্রদক্ষিণ করে ফরিদপুর মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুর তাওয়াব, জেলা জামায়াতের আমির মোঃ বদরুদ্দীন, নায়েবে আমির মোঃ আবুল বাশার, খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এ বছর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা ১০ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করবে।
বক্তারা আরও বলেন, একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতির লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর আব্দুর তাওয়াবকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এরপর একটি নির্বাচনী মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় ১০ দলীয় জোটের নেতাকর্মীরা উক্ত মিছিলে অংশগ্রহণ করেন। এর আগে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীবৃন্দ সমাবেশস্থলে উপস্থিত হন।