ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬০% স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে করছেন অন্য কাজ Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ফরিদপুর জেনারেল হাসপাতাল গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের তৃতীয় তলার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, ডেপুটি সিভিল সার্জন হাফিজুর রহমান ও হাসপাতালের আরএমও গণেশ কুমার আগরওয়ালা। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দেওয়া রক্ত অন্য একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই সুস্থ ও উপযুক্ত সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। বক্তারা আরও বলেন, মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও একজন মানুষ অন্য একজন দৃষ্টিহীন মানুষের পৃথিবী দেখার সুযোগ করে দিতে পারেন। চোখের আলো হারানো মানুষই দৃষ্টিশক্তির মূল্য সবচেয়ে ভালো বোঝেন। তাই মৃত্যুর পর অন্যের জীবনে আলোর দিশা ছড়িয়ে দিতে সবাইকে মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত হওয়ার আহ্বান জানান বক্তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

৬০% স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে করছেন অন্য কাজ

error: Content is protected !!

ফরিদপুরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

আপডেট টাইম : ৫৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :