ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়কের তালিকা প্রস্তুত, প্রতিটি ইউনিয়নে ১০ কিমি সড়ক উন্নয়নের উদ্যোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত জনগুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক সরেজমিনে পরিদর্শন করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে ১০ কিলোমিটার করে জনগুরুত্বপূর্ণ সড়কের তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান সোহেলের নির্দেশনায় সোমবার (২ নভেম্বর) উপজেলার শেখমাটিয়া, শ্রীরামকাঠি ও নাজিরপুর সদর ইউনিয়নের বিভিন্ন সড়ক সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় যুগ্ম সচিবের প্রতিনিধি, নাজিরপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নাজিরপুর উপজেলা প্রকৌশলী মজিবর রহমান জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে ১০ কিলোমিটার করে জনগুরুত্বপূর্ণ সড়কের তালিকা প্রস্তুত করা হয়েছে। এসব সড়কের উন্নয়নে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত সড়কগুলোর প্রাক্কলন দ্রুত প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাক্কলন তৈরি ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সড়কগুলোর উন্নয়নকাজ বাস্তবায়নে অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সড়ক নির্মাণ ও সংস্কারকাজের গুণগত মান নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে একটি করে মনিটরিং কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এসব কমিটির মাধ্যমে উন্নয়নকাজের অগ্রগতি ও নির্মাণের মান পর্যবেক্ষণ করা হবে।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নাজিরপুরের উন্নয়নবঞ্চিত জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর তালিকা প্রস্তুতের কাজ চলছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সড়কগুলোর উন্নয়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান সোহেলকে ধন্যবাদ জানান।

পজিটিভ পিরোজপুরের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান বলেন, যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিটি ইউনিয়নে মনিটরিং কমিটি গঠনের মাধ্যমে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার কথা জানিয়েছেন। পাশাপাশি পর্যায়ক্রমে পিরোজপুর জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন।

উদ্যোগটি বাস্তবায়িত হলে নাজিরপুর উপজেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত সড়কগুলোর উন্নয়ন ত্বরান্বিত হবে। এতে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ এবং সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালে এসেও ওষুধের দাম,পরীক্ষা–নিরীক্ষার খরচে যেভাবে ফতুর হচ্ছেন রোগীরা

error: Content is protected !!

নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়কের তালিকা প্রস্তুত, প্রতিটি ইউনিয়নে ১০ কিমি সড়ক উন্নয়নের উদ্যোগ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :