ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

“টেকসই আর্থিক মুক্তি ও মানসম্মত ব্যাংকিং সেবার প্রত্যয়” এই স্লোগানে সারাদেশের মতো রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাঘা, চারঘাট ও পুঠিয়া উপজেলার যৌথ আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সারাদেশে ৬৪ জেলার ৩৫৯টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, সঞ্জীবন প্রকল্পভুক্ত আনসার ও ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল হালনাগাদ করার জন্য এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য হলো প্রতিটি গ্রাহকের নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্যের মাধ্যমে স্বচ্ছ ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করা।

ক্যাম্পে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার, চারঘাট উপজেলা কর্মকর্তা আফরোজা খানম, পুঠিয়া উপজেলা কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রশিক্ষক মেজবাহ উদ্দিন, প্রশিক্ষক রাজন কুমার, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পুঠিয়া শাখার ম্যানেজার এটিএম মাহবুব ইমাম, সিনিয়র অফিসার সরোয়ার জাহানসহ অন্যান্য কর্মকর্তাবृন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলায় অকেজো ইউরোপের সাত দেশের সুপারমার্কেট ফ্রিজ

error: Content is protected !!

বাঘায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট টাইম : ৪৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :