ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে স্প্রে দিয়ে কলা পাকানোর অভিযোগ, ইউএনওর অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ী

নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় রাসায়নিক স্প্রে প্রয়োগ করে মাত্র তিন দিনে কাঁচা কলা পাকিয়ে বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। অভিযানের খবর পেয়ে দোকান রেখেই পালিয়ে যান অভিযুক্ত কলা ব্যবসায়ী সেকেন শেখ। পরে তাঁর দোকানে তল্লাশি চালিয়ে কলায় স্প্রে করার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও উপকরণের আলামত পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফুলবাড়িয়া বাজারের কলা ব্যবসায়ী সেকেন শেখ দীর্ঘদিন ধরে কাঁচা কলা সংগ্রহ করে তাতে রাসায়নিক স্প্রে প্রয়োগের মাধ্যমে দ্রুত পাকিয়ে বাজারজাত করে আসছেন। স্বাভাবিকভাবে কলা পাকতে যেখানে নির্দিষ্ট সময় লাগে, সেখানে রাসায়নিক প্রয়োগ করে মাত্র তিন দিনের মধ্যে বিক্রির উপযোগী করা হচ্ছে। বাইরে থেকে কলাগুলো পাকা ও আকর্ষণীয় দেখালেও এতে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা এনামুল শেখ বলেন, স্প্রে করা কলা কখনো ভালো হওয়ার নয়। এ ধরনের কলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। সাধারণ মানুষ বিষয়টি না জেনেই এসব কলা কিনে খাচ্ছেন। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে কলা ব্যবসায়ী সেকেন শেখ বলেন, এই কলা আমি নিজেও খাই, আমার পরিবারকেও খাওয়াই। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি। আমার ভুল হয়েছে। আমি আর এই ব্যবসা করব না।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, আমরা যখন অভিযানে যাই, তখন দোকান রেখেই দৌড়ে পালিয়ে যান দোকানদার। এ সময় তাঁর দোকানে প্রবেশ করে কলায় স্প্রে করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। কী কী ধরনের স্প্রে ব্যবহার করা হতো, সেসবের আলামত আমরা সংগ্রহ করছি। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর

error: Content is protected !!

ফরিদপুরে স্প্রে দিয়ে কলা পাকানোর অভিযোগ, ইউএনওর অভিযানে দোকান ফেলে পালালেন ব্যবসায়ী

আপডেট টাইম : ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :