ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে স্বামী মো. সাগর মোল্লাকে (২২) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
আজ বুধবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আশোক কুমার দত্ত এ রায় দেন।রায়ের সময় সাগর কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
স্ত্রী শারমিন আক্তারকে (১৯) ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর মল্লিক পাড়া এলাকার বাসিন্দা মো. সালাম মল্লিকের মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সকলের ছোট।
মামলার এজাহার, আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার বাসিন্দা মো. সাগর মোল্লার সাথে শারমিনের বিয়ে হন। বিয়ের পর শারমিন বুঝতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এ নিয়ে সংসারিক গোলযোগের এক পর্যায়ে শারমিন বাবার বাড়িতে চলে আসেন এবং স্বামীকে এক পাক্ষিক তালাক দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্বামী সাগর গত ২০২২ সালের ২৯ নভেম্বর একটি চাকু নিয়ে শারমিনের বাড়িতে গিয়ে শারমিনের বুকে ও পেটে এলোপাথারি ভাবে কোপ দিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় শারমিনকে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়।
এ ঘটনায় শারমিনের ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে সাগরকে একমাত্র আসামি করে হত্যা প্রচেষ্টার অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানায় ২০২২ সালের ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ২০ দিন পর ১৯ ডিসেম্বর মারা যান শারমিন। শারমিনের মৃত্যুর পর কোতয়ালী থানায় তার ভায়ের দায়ের করা ওই মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হয়।
গত ৩০ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল সাগরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন। অভিযোগপত্র প্রদানের দুই মাস ২৫ দিনের মাথায় এ রায় প্রদান করেন আদালত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিপি নওয়াব আলী বলেন, এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ের ফলে সমাজে হত্যার প্রবণতা কমে আসবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ই–রিকশা কোথায় চলবে, কোথায় নিষেধ, কত গতিতে চলতে পারবে—নতুন বিধিমালা কী বলছে

error: Content is protected !!

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :