ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে সেলফি তুলতে গিয়ে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

শিক্ষাসফরে গিয়ে সেলফি তোলার সময় ব্রিজ থেকে পড়ে গিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রাণ হারিয়েছে সৈকত হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র।
গতকাল বৃহস্পতিবার  রাত ৮টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার একটি ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা যায় সে।
নিহত সৈকত সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে। সে বল্লীর মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিল জানান, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে শিক্ষাসফরের জন্য ছয়টি গাড়িতে করে ২০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যান তারা। বঙ্গবন্ধুর মাজার দেখার পর ফেরার পথে ভাঙ্গা ব্রিজে যাত্রাবিরতি নেওয়া হয়।
এসময় সৈকত হোসেন সেলফি তোলার জন্য ব্রিজের রেলিংয়ে ওঠার চেষ্টা করলে পা ফসকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ অবস্থায় সৈকতকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই ইনজামান শুভ জানান, সৈকত চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিত।  ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

ফরিদপুরে সেলফি তুলতে গিয়ে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :