ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২-৩০ মিনিটের দিকে ফরিদপুর সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে উক্ত কর্মসূচি পালিত হয়।

শহরের রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নিরব ইমতিয়াজ শান্তর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী সিফাত, সানজিদা রহমান সমতা, কাশফিয়া ইকবাল ফারিন, আশরাফুল তাসিন সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিকল্পিতভাবে ধর্ষণের ঘটনাটি সমগ্র বাংলাদেশে বেড়ে চলেছে। এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র কাজ করছে। সাম্প্রতিক সময়ে কানাইপুরে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে ধর্ষকের ন্যূনতম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এ ব্যাপারে প্রশাসনকে, বিশেষ করে বিচার ব্যবস্থাকে অত্যন্ত কঠোর হতে হবে। বিচার ব্যবস্থার ফাঁক-ফোকরের কারণেই ধর্ষকরা জামিনে বেরিয়ে যাচ্ছে।

পাশাপাশি ধর্ষকের পক্ষে যে সকল আইনজীবী কাজ করবে, তাদের বিপক্ষে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশে যে কোন অস্থিতিশীল পরিস্থিতি ও দুর্যোগের সময় সর্বদা ছাত্ররা মাঠে ছিল এবং ভবিষ্যতেও মাঠে থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’

error: Content is protected !!

ফরিদপুরে সাধারণ ছাত্রসমাজের উদ্যোগে ছিনতাই ও ধর্ষণের বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :