ফরিদপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ৮ দফা দাবি বাস্তবায়নে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ কার্যক্রম পালন করে তারা।
এ উপলক্ষে আজ সকাল সাড়ে এগারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ এর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
এতে ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য সংস্কৃতিক সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি আমিনুর রহমান ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল ফয়েজ শাহনেওয়াজ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ ই কবির খোকন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, ফুলকির সাধারণ সম্পাদক সিরাজুল আজম আব্দুর রব, এডভোকেট বশির চৌধুরী, ফরিদপুর লালন পরিষদের সভাপতি হাফিজুর রহমান পাগলা বাবলু খান, রাসিনের নির্বাহী পরিচালক ও নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, অনুষ্ঠানে বক্তারা বলেন সাংস্কৃতিক কর্মীদের জন্যেই ঘোষিত বাজেটে যে বরাদ্দ করা হয়েছে তা অত্যন্ত অপ্রতুল।
তার আক্ষেপ করে বলেন দেশের প্রত্যেকটা ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত তারা দেশের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তারা বাজেটে সংস্কৃতি কর্মীদের জন্য ১ শতাংশ বরাদ্দের দাবি জানান। তারা বলেন আমাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ০’৬৪ শতাংশ। তারা অবিলম্বে সাংস্কৃতিক ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি এবং ৮ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের কাছে দাবি জানান। এদিকে মানববন্ধনের পূর্বে লালন ফকিরের একটি গান এবং শেষ পর্বে শাহ আব্দুল করিমের একটি গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 






















