ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেলে ‌ ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক ‌ লিয়াকত হোসেন ‌ মিলনায়তনে ‌এ উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি ‌ এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল , মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট আলমগীর ভুঁইয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তানভীর চৌধুরী রুবেল, ফরিদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব, জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শাওন, কোতোয়ালি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ শফিকুর রহমান রানু মিয়া, এ সময় ফরিদপুর জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় ‌ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও ভূমিকার কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বক্তারা বলেন বিগত ফ্যাসিবাদী সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৭ বছর নির্বাসিত করে রেখেছে বলে বক্তারা উল্লেখ করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ‌ মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুরের উন্নয়নে কাজ করেছিলেন ‌। আর তার কন্যা নায়াব ইউসুফ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‌ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে ধানের শীষের মনোনয়ন পাবেন এবং তিনি নির্বাচিত হয়ে ‌ জনগণের জন্য ‌ কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়‌।

বক্তারা বলেন ‌সন্ত্রাসী ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় বিএনপি নেতা কর্মীরা সবচাইতে বেশি হয়রানী ও নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি ‌ নেতাকর্মীদের ‌ হত্যা করা হয়েছে ‌ তাদেরকে ‌ একের পর এক মামলায় ‌ দিনের পর দিন ‌ কারাবাস করতে হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা যেন কোনভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দলীয় সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
এছাড়া ফরিদপুরে বিএনপির দুঃসময়ে ফরিদপুর মহানগরের নেতাকর্মীরাই সব চাইতে সক্রিয় অবস্থায় ছিল এবং জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষে কাজ করেছিল।

বক্তারা বলেন ‌ ৫ আগস্টের পর অনেক সুবিধাবাদী জাতীয়তাবাদী দল বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে, তাই সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে এবং সকল নেতাকর্মীকে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় সংস্কারকার্য সম্পন্ন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা কবির আহমেদ ‌

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :