ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার, সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মুদাররেস আলী ঈসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “আমরা ১৯৪৭ সাল থেকেই বৈষম্যের শিকার হয়ে ছিলাম। তখন থেকেই এ দেশের বুদ্ধিজীবীরা তাদের বিভিন্ন লেখনী ও কর্মের মাধ্যমে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিজয়ের দারপ্রান্তে পৌঁছানোর পর, পরাজয় বুঝতে পেরে দেশের শত্রুরা বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে, এজন্য বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা বাস্তবায়ন করে। কিন্তু তারা আমাদের পরাধীন করে রাখতে পারেনি।”

বক্তারা আরও বলেন, “পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরও আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। বিশেষ করে গত ১৬ বছর আমাদের স্বাধীনতার চেতনাকে বাক্সবন্দি করে রাখা হয়েছিল। তবে এখন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, সাম্য, মানবাধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে হবে।”

আরও পড়ুনঃ সরকারি বাংলা কলেজে ‘ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ গঠিত

শেষে বক্তারা বলেন, “আমাদের সবাইকে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?

error: Content is protected !!

ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :