ফরিদপুরে ভুক্তভোগী পরিবার এবং ১ নং ঈশান গোপালপুর ইউনিয়ন ফরিদপুরের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আজ সকালে ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল প্রাণনাশের হুমকি দেওয়ায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পেশ করেন ভুক্তভোগী মোঃ ফজলু মোল্লা।
তিনি তার লিখিত বক্তব্যে জানান তার চাঁদপুর ২৬ নং মৌজার এস এ ১১৫৪ নম্বর খতিয়ানের ২৫৯৯,২৬০০,২৬০১,২৬০২,২৬০৩,ও ২৬০৪ নম্বর দাগের মধ্যে রেকর্ডিও সরিক পরান মোল্লার ও খরিদা অংশ জমি বাবদ বিএস ১৩/১৪৩৩/১ ৩৯৫ নং খতিয়ানে বিএস ৩৭৪৮, ৩৭৪৫,৩৭৪৬ নং দাগের আমাদের আংশিক প্রতিপক্ষ অনিল কুমার সাহা পিতা-মৃত মেঘলাল সাহা তাপস কুমার সাহা পিতা-মৃত অজিত কুমার সাহা, তপন কুমার সাহা তরুণ কুমার সাহা তুষার কুমার সাহা সর্ব পিতা বৃত ব্রজেন্দ্র কুমার সাহা , চাঁদপুর পোস্ট শিবরামপুর থানা কোতোয়ালি জেলা ফরিদপুর নামে রেকর্ড মুক্ত হয়।
উক্ত জমিতে আমাদের বসতবাড়ি গাছপালা বাগান পালন হিসেবে ব্যবহার করে আসলেও প্রতিপক্ষকে স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায়, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের পরামর্শ এবং আপোষের সকল কিছু অবজ্ঞা করে জোরপূর্বক জমিতে পাকা ইমারত নির্মাণ করেছে।
সংবাদ সম্মেলনে তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতনের কথা তুলে ধরা হয়।এর প্রতিকারের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈশাখী বেগম, সাজেদা আক্তার মিনু, হামিদা আক্তার, সালেহ আহমেদ, ফজলু মোল্লাহ, সোহান মোল্লা,, মাসুদ কাজী, পরান মুল্লা প্রমূখ।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 

























