ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালিত

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালিত হয়েছে। গণ পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া সহ ৯ দফা দাবীতে ফরিদপুরে কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ‌ অংশ হিসেবে আজ রবিবার বেলা সাড়ে বারোটার দিকে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে তারা।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে।  শহরের গোয়ালচামট পুরাতন বাসষ্ট্যান্ড মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি ফরিদপুর-ভাঙ্গা সড়কের পৌর অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সড়কের উপর বসে পড়েন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‌ নেতা সোহেল রানার সভাপতিত্বে , এ সময় উপস্থিত ছিলেন আবরার নাদিম ইতু, নিরব ইমতিয়াজ শান্ত, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান, বৈশাখী মেহেদী হাসান সাঈফ খান, আসাদ কাজী জেবা, মোঃ তাহসিন প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বাসের ভাড়া হাফ সহ ৯ দফা দাবী আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো: আব্দুল জলিল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বাসের ভাড়া হাফ করে দেওয়ার ঘোষনা দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। আজ দুপুর থেকেই শিক্ষার্থীদের বাসের ভাড়া হাফ কার্যকরে মালিক সমিতিকে নির্দেশ দেন জেলা প্রশাসক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

error: Content is protected !!

ফরিদপুরে বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালিত

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :