দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ফরিদপুরে বিভিন্ন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে এল এ চেক বিতরণ
ফরিদপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে আজ সোমবার বেলা আড়াইটায় ফরিদপুর জেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে এল এ চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহাজাহান, স্থানীয় সরকারের উপ-পরিচালক জনাব মোঃ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ লিটন ঢালী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব সহ এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেক বিতরণ অনুষ্ঠানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ৩৮ টি চেকের মাধ্যমে মোট ৯৯ লক্ষ ৯১ হাজার ৩৩ টাকা বিতরণ করা হয়। আরও পড়ুনঃ সালথায় প্রতিবন্ধীর মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু চোখের সামনেই পুড়ে ছাই
ফরিদপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে আজ সোমবার বেলা আড়াইটায় ফরিদপুর জেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে এল এ চেক বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহাজাহান, স্থানীয় সরকারের উপ-পরিচালক জনাব মোঃ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ লিটন ঢালী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব সহ এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ৩৮ টি চেকের মাধ্যমে মোট ৯৯ লক্ষ ৯১ হাজার ৩৩ টাকা বিতরণ করা হয়।