ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত-২

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো এক ব্যাক্তি। শুক্রবার (০৪ জুন) বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুসলিম মিশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৪৫)। তার বাড়ী গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। অপর নিহত পথচারী সবিরুন খাতুন (৫৫)। তার বাড়ী জেলার সালথা উপজেলার গোয়ালপাড়া গ্রামে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-খুলনা মহাসড়কের মুসলিম মিশনের সামনে পৌঁছা মাত্রই সবিরুন নামের এক পথচারীকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৪৫) মারা যান।

তিনি আরো জানান, দূর্ঘটনায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারি সবিরুন খাতুন (৫৫) মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, এছাড়া গুরুতর আহত প্রাইভেটকারের মালিক জাহাঙ্গীর হোসেন (৪৭) কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী আসবেন, রাজশাহী নগরের সড়কে পিচঢালাই, রাঙানো হচ্ছে দেয়াল

error: Content is protected !!

ফরিদপুরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত-২

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
ফরিদপুর অফিসঃ :