ফরিদপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন, মেধাবী মহিলাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বেলা ১২টায় ফরিদপুর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব দীপক কুমার রায় এর সভাপতিত্বে একটি আলোচনা সভা, সেলাই মেশিন ও মেধাবী মহিলাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক অতুল সরকার, জেলা আওয়ামীলীগ এর সভাপতি শামিম হক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক শাহ মোঃইসতিয়াক আরিফ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তা ও আঃলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 





















