ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে প্রাইভেটকার-নগদ টাকাসহ ইজিবাইক চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

ফরিদপুরে ব্যাটারি চালিত ইজিবাই চোর চক্রের সদস্য সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চোরাই ইজিবাইক বিক্রির দেড় লাখ টাকা ও একটি প্রাইভেটকার।
ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় পুলিশ।
সোমবার (১০ অক্টোবর) বিকেল তিনটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম। এসময় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল, উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান, মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরীয়ার হোসেন প্রমূখ।
এর আগে রবিবার (০৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের  থানা রোড ফলপট্টির সামনে রাস্তার উপর হইতে কোতয়ালী থানার পুলিশ একটি দল  প্রাইভেটকারসহ ওই  দুইজনকে গ্রেফতার করে। ওই সময়  ওই চোরাই দলের অপর  দুই  সদস্য পালিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যাক্তি হলেন, পটুয়াখালী  জেলার বাউফল  উপজেলার বিলবিলাস গ্রামের বাসিন্দা   মো. সানু হাওলাদার (৪৮) ও  নড়াইল  জেলার  কালিয়া উপজেলার বিলবাউল গ্রামের  মো. মাহফুজুর রহমান (৪০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সানু হাওলাদার বাউফল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য।
এ ঘটনায় শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা এসএম ওবাইদুল কাদির (৬৫)  বাদী হয়ে চারজনকে আসামি করে সোমবার (১০ অক্টোবর) ফরিদপুর কোতয়ালী থানায় চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় এসএম ওবাইদুল কাদির একটি ব্যাটারি চালিত ইজি বাইকের মালিক। তার গাড়িটি চালাতো শহরের হাড়োকান্দি এলাকার উজ্জল শেখ (৩২)। গত ১৭ আগস্ট প্রতারক চক্র ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অভিনব কায়দায় ইজি বাইকটি চুরি করে পালিয়ে যান।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম বলেন, গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যাক্তি একটি চোরাই চক্রের সদস্য। তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে প্রতারণা করে ইজিবাইক চুরি করেন। পরে তাদের জিম্মা থেকে ইজি বাইক চুরি কিরে বিক্রি করা এক লাখ ৫০ হাজার টাকা জব্ধ করা হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরীয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যাক্তিকে সোমবার বিকেলে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রতারক চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

error: Content is protected !!

ফরিদপুরে প্রাইভেটকার-নগদ টাকাসহ ইজিবাইক চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :