ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে প্রবীণদের পাশে পল্লী প্রগতি সহায়ক সমিতি

“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। এ ধারা সমুন্নত রেখে পল্লী প্রগতি সহায়ক সমিতি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠান বাস্তবায়ন করে পল্লী প্রগতি সহায়ক সমিতি।
শনিবার সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরে সমিতির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা, পরিতোষক ভাতা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
সমিতির নির্বাহী সদস্য প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির জেনারেল সেক্রেটারী ও নির্বাহী পরিচালক মোঃ আঃ কুদ্দুস মোল্লা। প্রধান বক্তা ছিলেন সমিতির পরিচালক (কার্যক্রম) মোঃ আকরাম হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফডিএ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ এর নির্বাহী পরিচালনা ফজলুল হাদী সাব্বির, এসডিসি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল আলম, একনেকে এর নির্বাহী পরিচালক এম,এ জলিল, পিডব্লিউও এর নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
অফিস সুত্রে জানা যায়, প্রবীণ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং বৃদ্ধ পিতা-মাতার প্রতি সন্তানদের যত্নবানে উৎসাহিতকরণে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন ও সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে ১০ জনকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়।
একইভাবে সন্তানদের সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, আদর্শ পরিবার ও সমাজ গঠনে উৎসাহিত করতে ১০ জন প্রবীণকে শ্রেষ্ঠ প্রবীণ হিসাবে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও প্রয়োজন বিচেনায় সুবিধা বঞ্চিত ১৬৭ জন প্রবীণ ব্যক্তিকে পরিতোষক ভাতা প্রদান করা হয় যা নিয়মিতভাবে মাসিক ভাতা হিসাবে চলমান থাকবে। এছাড়া চলাফেরা করতে অক্ষম ০৮ জন প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ৪ পাঠ্যবই চূড়ান্ত অনুমোদন পাচ্ছে কাল, যা যা থাকছে

error: Content is protected !!

ফরিদপুরে প্রবীণদের পাশে পল্লী প্রগতি সহায়ক সমিতি

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :