ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

ফরিদপুরে ডিজিটাল পরিষেবায় নারী ও পুরুষ প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহনে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেন্টার ফর ডিজএ্যবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এর বাস্তবায়নে এবং জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা (এনজিডিও) আয়োজিত (২৭ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, সদর উপজেলা সমাজ সেবা অফিসার সোরাইয়া আক্তার আইরিন, সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লায়লা নূর হীরা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গেরদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মাফসুদ আলী (বিদু), জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা (এনজিডিও) এর প্রোগ্রাম ম্যানেজার সুশান্ত কুমার দাস, প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর ডিজ এ্যবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এর প্রোগ্রাম ম্যানেজার মোশাররফ হোসেন।
এই কর্মশালার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে দক্ষতা প্রশিক্ষণ, কর্মজীবন নির্দেশিকা এবং তাদের দক্ষতায় চাকরি বা নিজস্ব উদ্যোগ শুরু করে উন্নত জীবন গড়তে সহায়তা করবে বলে জানান বক্তারা।  কর্মশালায় ফরিদপুর সদর উপজেলার আওতাধীন বিভিন্ন এনজিও প্রতিবন্ধী প্রতিনিধিরা অংশ নেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

error: Content is protected !!

ফরিদপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :