ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ পরিদর্শনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন

মানিক কুমার দাস:

ফরিদপুরে পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ কার্যক্রম পরিদর্শন ও এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। আজ বুধবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তিনি পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শন করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস জাহান শিরিন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছাসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শুধু ফরিদপুর জেলা নয়, দেশের ৬৪টি জেলার বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বর্জ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বর্জ্য কৃষিজমির উৎপাদনে বাধা সৃষ্টি করছে এবং নদীতে মিশে মাছ ও পানির ক্ষতি করছে। এর ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের কল্যাণে বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে ডিজেল উৎপাদন করা হচ্ছে, যা পাওয়ার টিলারসহ কৃষি কাজে ব্যবহার করা সম্ভব। তবে এই ডিজেল বাস বা ট্রাক চালানোর উপযোগী নয় বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া বর্জ্য থেকে সার, টি-টেবিল, টাইলসসহ বিভিন্ন ব্যবহারযোগ্য উপকরণ তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণে সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত থাকবে।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি ভবিষ্যতে এ খাতে আরও উন্নয়ন কার্যক্রম জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

e-Paper-17.04.2026

error: Content is protected !!

ফরিদপুরে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ পরিদর্শনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :