ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে পুলিশি বাধায় বিএনপির গণ-মিছিল পণ্ড

ফরিদপুরে পুলিশি বাধায় বিএনপির গণ-মিছিল পণ্ড হয়ে গেছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে শহরের কাঠপট্টি সড়কের দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এছাড়া ফরিদপুর প্রেস ক্লাব, কোর্ট চত্তর ও জেনারেল হাসপাতালের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।
জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড.মোদারেস আলী ইশা বলেন, সকালে কাঠপট্টি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা সমবেত হন। দুপুর  ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাব অভিমুখে গণ-মিছিল বের করার চেষ্টা করা হয়। কয়েক কদম এগোলে পুলিশ বেরিকেড দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এই প্রতিবেদককে অভিযোগ করে বলেন, গণমিছিলের আগের রাতে ১০-১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতে নেতা-কর্মিদের বাড়ি-বাড়ি গিয়ে তল্লাশি করে পুলিশ। মিছিলে আসার পথে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
জেলা বিএনপির  সদস্য সচিব এ.কে.কিবরিয়া স্বপন বলেন, গণ-মিছিল আমাদের গণতান্ত্রিক অধিকার৷ যারা বাধা দিচ্ছে আমরা তাদের ধিক্কার জানাই।
এসময়  জেলা  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

error: Content is protected !!

ফরিদপুরে পুলিশি বাধায় বিএনপির গণ-মিছিল পণ্ড

আপডেট টাইম : ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :