ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

ফরিদপুরে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ‌। এ উপলক্ষে আজ রবিবার সকাল ৯ টায় শহরের আলিপুর অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নীরবতা পালন, মোনাজাত, স্বেচ্ছায়  রক্তদান, আলোচিত প্রদর্শনী ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ শহীদুল্লাহ । অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের ‌ প্রচার সম্পাদক ‌ নিয়াজ জামান সজীব ।
এর আগে ‌ বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি  শামীম হক, সংরক্ষিত  মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণিল শোভাযাত্রা ‌ ও পরে ৭৫ পাউন্ডের কেক কাটা হবে বলে ‌ দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং দেশাত্মবোধক গান পরিবেশিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই ৬৩ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের নামে মামলা

error: Content is protected !!

ফরিদপুরে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

আপডেট টাইম : ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :