ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীনের ১২২ তম জন্মবার্ষিকী পালিত

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে পল্লী কবি জসিম উদ্দিনের ১২২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন এর উদ্যোগে শহরের অম্বিকাপুরে অবস্থিত ‌পল্লী কবি জসীমউদ্দীনের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ , আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াছীন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরে পুলিশ সুপার আব্দুল জলিল, বক্তব্য রাখেন ‌ কবি পুত্র খুরশিদ আনোয়ার, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ‌এম এ সামাদ, বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম লাল, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, প্রমূখ।

সভায় বক্তারা পল্লী কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন । বক্তারা বলেন পল্লীকবি তার লেখাতে সাধারণ মানুষের সুখ-দুঃখের কাহিনী তুলে ধরেছেন। তিনি বাংলা সাহিত্য কে সমৃদ্ধ করেছেন। বিশ্বে বাংলা সাহিত্য কে অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন।

সাহিত্য ক্ষেত্রে ‌তার অবদান সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে। বক্তারা সবাইকে পল্লী কবির জীবন থেকে শিক্ষা নেবার আহ্বান করেন।  অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে পল্লী কবির কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ফরিদপুরের সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে মাগুরায় মহাসড়ক অবরোধ

error: Content is protected !!

ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীনের ১২২ তম জন্মবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :