দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
২১৮
বার পঠিত
ফরিদপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
মানিক কুমার দাসঃ ফরিদপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে উক্ত কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস পরিষদ ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, ফরিদপুর নার্সিং কলেজের ছাত্র তন্ময় (৩য় বর্ষ) এর সভাপতিত্বে এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর নার্সিং কলেজের শিক্ষার্থী রোমান, রন্তা আক্তার, শান্তা, রাহুলসহ ফরিদপুর শহরে অবস্থিত ৮টি বেসরকারি নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কোন অংশেই ডিগ্রির চেয়ে কম নয়, বরং বেশি কারণ আমরা ৬ মাস ইন্টার্নি করে থাকি। তাই আমাদের প্রাণের দাবি— আমাদের নার্সিং কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি দিতে হবে।”
মানিক কুমার দাসঃ
ফরিদপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে উক্ত কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস পরিষদ ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, ফরিদপুর নার্সিং কলেজের ছাত্র তন্ময় (৩য় বর্ষ) এর সভাপতিত্বে এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর নার্সিং কলেজের শিক্ষার্থী রোমান, রন্তা আক্তার, শান্তা, রাহুলসহ ফরিদপুর শহরে অবস্থিত ৮টি বেসরকারি নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কোন অংশেই ডিগ্রির চেয়ে কম নয়, বরং বেশি কারণ আমরা ৬ মাস ইন্টার্নি করে থাকি। তাই আমাদের প্রাণের দাবি— আমাদের নার্সিং কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি দিতে হবে।”