ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে নারী চিকিৎসক লাঞ্ছিত, শিক্ষক সমিতির প্রতিবাদ

ফরিদপুরে সালমা শাহনওয়াজ পারভীন নামে এক নারী চিকিৎসককে হুমকি ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই চিকিৎসক ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ওই নারী চিকিৎসককে হুমকি ও শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় আজ রবিবার (১৭ এপ্রিল) প্রতিবাদ করেছে ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।
জানা যায়, শনিবার (১৬ এপ্রিল) বিকালে সালমা নামের ওই নারী চিকিৎসককে শহরের একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে স্থানীয় কিছু দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এসময় তাকে হুঁমকিসহ বিভিন্নভাবে অপমানও করেন। এঘটনার পর থেকে ফরিদপুরের কর্মরত চিকিৎসকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে লাঞ্ছিত হওয়া চিকিৎসক ডা. সালমা শাহনওয়াজ পারভীন বলেন, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। মানুষকে ভালোবেসে ও আন্তরিকতার সাথে সেবা দিয়ে থাকি। কিন্তু, আমার উপর এ আঘাত মনোবল অনেকটা ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের বিচার চাই। যাতে কেউ এরকম অপরাধ করতে আর সাহস না পায়।
এঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. রতন কুমার সাহা বলেন, একজন নারী চিকিৎসকের ওপর ন্যাক্করজনক শারীরিকভাবে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি; সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
এই চিকিৎসক নেতা বলেন, আমরা বিচার চেয়ে স্বাচিপ (স্বাধীনতা চিকিৎসক পরিষদ), স্বাস্থ্যের ডিজিসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি।
তিনি আরো বলেন, এ বিষয়ে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি আজ সন্ধ্যায় মামলাটি থানায় দায়ের করা হবে।
এব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল বলেন, এব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে নারী চিকিৎসক লাঞ্ছিত, শিক্ষক সমিতির প্রতিবাদ

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
সাইদা আক্তার ইমা, স্টাফ রিপোর্টার, ফরিদপুরঃ :
ফরিদপুরে সালমা শাহনওয়াজ পারভীন নামে এক নারী চিকিৎসককে হুমকি ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই চিকিৎসক ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ওই নারী চিকিৎসককে হুমকি ও শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় আজ রবিবার (১৭ এপ্রিল) প্রতিবাদ করেছে ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।
জানা যায়, শনিবার (১৬ এপ্রিল) বিকালে সালমা নামের ওই নারী চিকিৎসককে শহরের একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে স্থানীয় কিছু দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এসময় তাকে হুঁমকিসহ বিভিন্নভাবে অপমানও করেন। এঘটনার পর থেকে ফরিদপুরের কর্মরত চিকিৎসকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুনঃ ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু