ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগান সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার দ্বিতীয় আসর (সিজন-২)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলা স্টেডিয়ামে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিন খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির স্থানীয় আয়োজক ফরিদপুর পৌরসভা।

ফরিদপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন খন্দকার, ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লাইজিং হোসেন রাজু, উপসহকারী প্রকৌশলী শরিফুল হাসান, হিসাবরক্ষক কৃষ্ণ সাহা, কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ দত্ত, স্যানিটারি ইন্সপেক্টর মামুন হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

এ সময় ফরিদপুরের বিভিন্ন এলাকার খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়ার প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তরুণদের ভবিষ্যৎ গড়তে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

error: Content is protected !!

ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :