ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে দলীয় নেতাকর্মীদের হাতে বিএনপি নেতা আহত

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ৪২৩ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার মোমিনখাঁর হাটে প্রকাশ্যে কোতোয়ালি থানা বিএনপি সহসভাপতি নাজমুল হককে হাতুড়িপেটা করে আহত করার অভিযোগ উঠেছে একই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। উত্তর চরমাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম অজম ও তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে চিকিৎসাধীন নাজমুল হক জানান, থানা কমিটির অনেককে না জানিয়ে উত্তর চরমাধবদিয়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এই অনিয়মতান্ত্রিকভাবে করা কমিটির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছি আমি। এতে ক্ষুব্দ হয়ে ইউপি চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম অজম ও তার লোকজন মোমিনখাঁর হাট বাজারে অতর্কিতে হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমাকে জখম করেন।

নাজমুল বলেন, আমাকে বাঁচাতে এলে হামলাকারীরা হাকিম ব্যাপারী (৪০) ও সজীব ব্যাপারীকেও (২২) হাতুড়িপেটা করে আহত করা হয়। তারা বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। আমরা হামলার বিষয়ে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

হামলা বিষয়ে অভিযুক্ত মির্জা সাইফুল ইসলাম আজম জানান, নাজমুল হক এলাকায় অশান্তি সৃষ্টি করছেন। তিনি এলাকায় মাদক কারবার করেন। এছাড়াও তিনি জুয়ার আসর বসান নিয়মিত। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে যাওয়ার পরেই ঘটনাটি ঘটেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ফরিদপুরে দলীয় নেতাকর্মীদের হাতে বিএনপি নেতা আহত

আপডেট টাইম : ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
ফরিদপুর অফিসঃ :