ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঢাকা মেডিকেল কলেজের  ডাক্তারদের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ফরিদপুরে ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ‌ শনিবার  ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারদের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং দোষীদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ  প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের  ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজে ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এবং  ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক  ডা. তানজীল আবির এর  সভাপতিত্বে আজ রবিবার ‌ বিকেল ৫ -৪৫ মিনিটে  ফরিদপুর শহরের  জনতা ব্যাংকের মোড়ে এ  প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন   চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুদীপ্ত চক্রবর্তী,  ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মাহফুজুল হক, ডা. চিরঞ্জীত সাহা,
ডা. তুষার হোসেন সহ ফরিদপুরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের চিকিৎসক । এ সময় অন্যান্য চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তারা  গতকাল  শনিবার  ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকদের উপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। এই ঘটনার দ্রুত বিচার না করলে ও দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা না করলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেয়া হবে বলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জানানো হয় ‌।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

error: Content is protected !!

ফরিদপুরে ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :