ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ

ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে একটি গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগিবৈঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ও শিবিরের ওপর নারকীয় ঘটনার স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়। শনিবার (২৬ অক্টোবর) উপজেলা সদরের হাসপাতাল মোড়ে বিকেল ৩ টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা আমীর মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, সাবেক কেন্দ্রীয় সহকারী সম্পাদক প্রয়াত আব্দুল কাদের মোল্লার সন্তান হাসান মওদুদ, অধ্যাপক মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা।

এছাড়াও উপস্থিত ছিলেন শতশত দলীয় কর্মী, সমর্থক এবং স্থানীয় জনসাধারণ। প্রধান অতিথি মুহাম্মদ বদরুদ্দীন জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল মোল্লার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে সামনে এনে বলেন, আওয়ামী লীগের প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে এবং দেশকে দুর্নীতি মুক্ত করে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী হাসিনার নির্দেশে ২০০৬ সালে লগিবৈঠার মাধ্যমে আমাদের নেতাকর্মীদের হত্যা ও গুরুতর জখম করা হয়েছে, আমরা এর সমুচিত জবাব দেব।

সমাবেশে বক্তব্যের একপর্যায়ে শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ বাবার স্মৃতি রোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

error: Content is protected !!

ফরিদপুরে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :