আপডেট টাইম :
১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
২১৭
বার পঠিত
ফরিদপুরে জাতীয় সমবায় দিবস পালিত
ফরিদপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন জেলা সমবায় বিভাগ ও সমবায়ী ফরিদপুরের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে এ উপলক্ষে একটা বর্ণিল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করার পর কবি জসীমউদ্দীন হলে পৌছলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান হচ্ছে সমবায় গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ। জেলা সমবায় অফিসার আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউশনের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা আমানুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতির সভাপতি মিসেস ঝর্না হাসান, উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন অরূপ চক্রবর্তী, ফারহানা মনি, আলেয়া বেগম মৌসুমী আক্তার অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিয়া দত্ত। সভায় বক্তারা সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের গুরুত্ব অপরিসীম। আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর উপহার বাংলাদেশের সংবিধান বাঙালি জাতির অধিকারের দলিলঃ -প্রধানমন্ত্রী সমবায়ের মাধ্যমে নিজেরা স্বনির্ভর হওয়া যায় আর তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে দেশ উন্নত হবে । দেশের চেহারা বদলে যাবে। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
ফরিদপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন জেলা সমবায় বিভাগ ও সমবায়ী ফরিদপুরের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে এ উপলক্ষে একটা বর্ণিল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করার পর কবি জসীমউদ্দীন হলে পৌছলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের স্লোগান হচ্ছে সমবায় গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ।
জেলা সমবায় অফিসার আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউশনের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা আমানুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতির সভাপতি মিসেস ঝর্না হাসান, উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন অরূপ চক্রবর্তী, ফারহানা মনি, আলেয়া বেগম মৌসুমী আক্তার অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিয়া দত্ত।
সভায় বক্তারা সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের গুরুত্ব অপরিসীম।
সমবায়ের মাধ্যমে নিজেরা স্বনির্ভর হওয়া যায় আর তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে দেশ উন্নত হবে । দেশের চেহারা বদলে যাবে।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।