ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে জসীম পল্লী মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন

ফরিদপুর শহরের অম্বিকাপুর পল্লীকবি জসিম উদ্দিন এর নিজ বাড়ির আঙ্গিনায় ফরিদপুর জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে জসীম পল্লী মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন  করা হয়।
এ সময় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা এবং পল্লীকবি জসীমউদ্দীনের জামাতা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম, এ সময় বরেণ্য অতিথি হিসেবে কবিপুত্র ডঃ জামাল আনোয়ার, কবি কন্যা আসমা জসীম উদ্দীন তৌফিক, কবিপুত্র খুরশিদ আনোয়ার, বিশেষ অতিথি হিসাবে ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান,  জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে  মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম মহোদয় বলেন পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতি বিজড়িত তার জন্মস্থানে জসিম মেলা এখন থেকে প্রতি বছর পালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জসিম পল্লী মেলা ২০২৩ আজ থেকে শুরু করে আগামী ০৩ সপ্তাহ অর্থাৎ ২১ দিন চলমান থাকবে। জসিম পল্লী মেলাকে ঘিরে ১৮০ – ২০০ টি বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে ৷
উক্ত জসীম পল্লী মেলা-২০২৩ উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বলেন ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের নাম পল্লী কবি জসীমউদ্দীনের নামে নামকরনের দাবি জানান এবং অম্বিকাপুর ইউনিয়নের রেল স্টেশনের নামটি পল্লী কবি জসীমউদ্দীন এর নামে নামকরনের দাবি জানান৷ জসীম পল্লী মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন এর মধ্য দিয়ে পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতি নিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ  আলোচনা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে জসীম পল্লী মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :